1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
oplus_0

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে পোশাকের দোকানে কেনাকাটা করতে গিয়ে এক নারী ও তার দুই সন্তানকে মারধর এবং টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দোকানের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ও দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার শামীম হাওলাদার (৫০) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে শামীম হাওলাদারের স্ত্রী মুরশিদা আক্তার শিমু তিন ছেলেকে নিয়ে আগানগর মার্কেটের হাজী আব্দুল বারেক রোডের ‘মায়ের দোয়া ফ্যাশন’ দোকানে যান। সেখানে পোশাকের দাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানের ৩-৪ জন কর্মচারী তাকে গালিগালাজ করেন।
এ সময় বড় ছেলে আলিফ (১৫) প্রতিবাদ করলে তাকে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ করা হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে মুরশিদার কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা ও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৩ আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ছোট ছেলে আওলা (১১) এগিয়ে গেলে তাকে লোহার মোড়া দিয়ে আঘাত করা হয়। এতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
অভিযোগের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews