1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

জানগেছে, মতিঝিল থানায় ইশরাকের বিরুদ্ধে ২০২০ সালে করা এক অগ্নিসংযোগ মামলার ওয়ারেন্ট রয়েছে। এর ভিত্তিতেই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, লিফলেট বিতরণের এক পর্যায়ে পুলিশের একজন কর্মকর্তা এসে বলেন, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আপনি এখানে এসেছেন কীভাবে, জামিন আছে আপনার? জামিন আছে জানানোর পরে ওই পুলিশ কর্মকর্তা কাগজ দেখতে চান। ইশরাক জানান, জামিনের কাগজ তার সঙ্গে নেই। সে সময় পুলিশ কর্মকর্তা বলেন, জামিনের কাগজ সঙ্গে না থাকলে ওপেন বের হতে পারেন না কি? বলেই পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

ঢাকা দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র পদে প্রার্থী হন ইশরাক হোসেন। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews