1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ভোলা জেলায় চালু হয়েছে সাদাকাহ-এর ‘রামাদান কোরআন সেন্টার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

ভোলাঃ বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে চালু হয়েছে সাদাকাহ-এর ‘রামাদান কোরআন সেন্টার। যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ইউএসএ-এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘রামাদান কোরআন সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

এই সেন্টারগুলোতে পহেলা রমজান থেকে পুরো মাস জুড়ে স্থানীয় শিশু কিশোর ও কোরআন পড়তে ইচ্ছুকদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি নীতি-নৈতিকতাসহ ইসলামী ধর্মীয় শিক্ষাও প্রদান করছেন সাদাকাহ কোরআন সেন্টারের শিক্ষকগণ। সেন্টারগুলোর উদ্বোধনে স্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মক্তব তো আগে থেকেই ছিল। তবে সাদাকাহ ইউএসএ-এর উদ্যোগে শুধু রমজানের জন্য বিশেষায়িত যে কোরআন সেন্টার উদ্বোধন করা হয়েছে, সেটা দারুণ উদ্যোগ। এর ফলে এলাকার মানুষ আরো সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে। এজন্য এলাকার পক্ষ থেকে সাদাকাহ ইউএসএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্থানীয় মুসল্লী ও আলেমরা।
রামাদান কোরআন সেন্টারগুলোর মধ্যে রয়েছে- গাইবান্ধার ফুলছড়ির মন্ডলপাড়া জামে মসজিদ, জামালপুরের দেওয়ানগঞ্জের কামারের চর জামে মসজিদ, কুড়িগ্রামের চর রাজিবপুরের জোয়ানিপারা জামে মসজিদ, বরিশালের উজিরপুরের জুগিহাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা, বরিশালের আগৈলঝাড়া ফুল্লশ্রী ফকিরবাড়ী জামে মসজিদ, ঢাকার তেজকুনিপাড়ার আহছানিয়া নুরানিয়া এতিমখানা, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের বায়তুশ শরফ জামে মসজিদ, ভোলার চরফ্যাশনের কুকরিমুকরি ফজলুল উলুম কিরাতুল কোরআন মাদরাসা, বরিশালের আগৈলঝরার মিয়াবাড়ি মক্তব এবং হবিগঞ্জের মাধবপুরের পূর্ব আন্দিউরা জামে মসজিদ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews