1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

সিংড়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাংলা ১৪২৯ বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে নাটোরের সিংড়ার ২নং ইউনিয়নের আয়েশ গ্রাম বিএনপির উদ্যোগে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।

বৃহষ্পতিবার বিকাল ৪টায় আয়েশ বাজারে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন আয়েশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জালাল উদ্দিন, মাওলানা ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মুন্টু, উপজেলা বিএনপির সদস্য সচীব দাউদার মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ২নং ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক পিএম ইব্রাহিম খলিল, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সস্য সচীব আব্দুল কাদের সহ বিএনপির সহযোগি সংগঠনের নেতা কর্মী।
আলোচনা ও বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জালাল উদ্দিন।

অনুষ্ঠানের আয়োজক মোঃ আকরাম হোসেন,আছমত আলী, আব্দুল মতিন ফকির ও বকুল শেখ বলেন, বাংলা নতুন বছরের প্রথম দিনে আয়েশ গ্রাম এিনপির উদ্যোগে আমরা প্রতিবছর মিলাদ মাহফিলের আয়োজন করি।

সেখানে নতুন বছরের এবং নতুন ফসল ঘরে তোলার জন্য দোয়া কামনা করা হয়। এবছর রমজান মাস হওয়ায় আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews