1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দেশের উন্নয়ন তাদের ভাল লাগে না তাই সরকারকে হঠাতে চায়ঃ প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
ফাইল ফটো

বিএনপি জামায়াতের সাথে এক জোট হয়ে যারা সরকারকে হঠাতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন তাদের ভাল লাগে না।

বুধবার কৃষক লীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নশীলের মর্যাদা দেয়া, ভূমিহীনকে ঘর দেয়া, কৃষককে সর্বোচ্চ ভর্তুকি দেয়া, শতভাগ বিদ্যুৎদেয়াসহ উন্নয়নের সকল প্রতিশ্রতি বাস্তবায়ন করে যাচ্ছে তার সরকার।

শেখ হাসিনা আরো বলেন, করোনা মহামারি মোকাবিলা করে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের কিছু মানুষ বিদেশে দেশের ভাবমূর্তি খারাপ করতে অপপ্রচার চালাতে ব্যস্ত। দেশের কিছু নেতা দুঃসময়ে মানুষের পাশে কতটা সাহায্য করেছে কি না, তার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু তারা খুব ব্যস্ত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। আমাদের অপরাধ কোথায়?

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক ও কৃষির উন্নয়নে সব ব্যবস্থা অব্যাহত রাখা হবে জানিয়ে বলেন, শুধু উৎপাদন বাড়ানো নয়, কৃষক যেন ন্যায্যমূল্য পায় সে বিষয়ে তৎপর সরকার। এ সময় সবাইকে ধানকাটার মৌসুমে কৃষকের পাশে দাঁড়ানোর আহবান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় লক্ষ্য বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। দেশের উন্নয়ন তাদের ভালো লাগেনি বলেই কী তারা আমাদের বিরুদ্ধে নেমেছে। মানুষ এখন একটু সুযোগ-সুবিধা নিয়ে বাঁচতে পারছে, এটাই আমাদের অপরাধ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews