1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

সাংবাদিককে গালী দিয়ে বিপাকে সেই ছাত্রলীগ নেত্রীর ক্ষমা প্রার্থনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

বিবাহিত হয়েও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন সুস্মিতা বাড়ৈ। এ বিষয়ে জানতে চাইলে জাগো নিউজের এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এ ঘটনার কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।এবার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন সুস্মিতা বাড়ৈ।

এর আগে গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
বিবাহিত হয়েও সুস্মিতার পদ পাওয়া নিয়ে ওই  সাংবাদিক তার বক্তব্য জানতে চান। এ সময় নিজেকে অবিবাহিত বলে দাবি করেন সুস্মিতা। সে সাংবাদিককে বারবার মামলার ভয় দেখান। একপর্যায়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।

সাংবাদিককে গালি দেওয়ার বিষয়ে  রোববার দুঃখ প্রকাশ করে সুস্মিতা বাড়ৈ তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে, তখন আমার কমিটির প্রেসারে (চাপে) মানসিক অবস্থা ভালো ছিল না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews