1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে খুশবু কাচ্চি ডাইন এন্ড অধি কাবাব এর উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে খুশবু ডাইন এণ্ড অধি কাবাব নামে একটি আধুনিক রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় জিনজিরা বাসস্ট্যাণ্ড এলাকায় এ রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।

দোয়া মিলাদ ও কেককাটার মাধ্যমে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান শাকুর হোসেন সাকু। এসময় উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শাকুর হোসেন সাকু বলেন, “জিনজিরার মানুষ সবসময় ভোজন রসিক। তাদের জন্য খুশবু কাচ্চি ডাইন ও অধি কাবাব এক নতুন মাত্রা যোগ করবে। ” রেস্টুরেন্টটি সমন্ধে তিনি আরো বলেন,’ এখানকার পরিবেশ ও খাবারের মান আমার কাছে ভাল লেগেছে। তারা যদি এই পরিবেশ ও খাবারের মান ধরে রাখতে পারে তাহলে এটি দ্রুত মানুষের আস্থা অর্জন করবে। তিনি রেস্টুরেন্টটির সাফল্য কামনা করেন।

উদ্বোধনের দিনেই খাবারের জন্য ভিড় পরিলক্ষিত হয়। ভোজন প্রিয় মানুষের জন্য রেস্টুরেন্টটি অসাধরন হবে বলে জানান রেস্টুরেন্টটিতে খেতে আসা অনেকেই।

রেস্টুরেন্টটির পরিচালক হিসেবে আছেন মোঃ সাদ্দাম চৌধুরী ও  মো: কামাল হোসেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, মানুষের জন্য সেবা করার উদ্দেশে এই রেস্টুরেন্টটি চালু করা হয়েছে। ভোক্তাদের মান সম্পন্ন খাবার পরিবেশনই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে প্রধান।

দোতলা বিশিষ্ট রেস্টুরেন্টটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও সাউন্ড সিস্টেমসহ তৈরী করা হয়েছে।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তযোদ্ধা আফজাল হোসেন ডিপটি, নাসির উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews