1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দাম কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমালেও বাজারে এর কোন প্রভাব নেই। এখনো আগের বাড়তি দামেই তেল বিক্রি করছেন বিক্রেতারা। সরজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর মহাখালী কাঁচাবাজারে এখনো ১ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১৯৯ টাকায়। দুই লিটারের বোতল ৩৯৫ টাকা। আর ৫ লিটারের দাম রাখা হচ্ছে ৯৭০ টাকা।

বিক্রেতারা বলছেন, নতুন তেল বাজারে না আসলে দাম কমানো সম্ভব হবে না। ডিলাররা আগের তেল বিক্রি করা ছাড়া নতুন কম দামের তেল দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আগের বাড়তি দরের তেল বিক্রি করতে হচ্ছে।

তবে ক্রেতারা বলছেন দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজার থেকে বেশি দামে কিনতে হলেও দাম কমলে সঙ্গে সঙ্গে তার সুফল পাননা তারা। তাই বাজার মনিটরিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। তবে গতকাল পর্যন্ত কোম্পানিগুলো বেশি দামেই তেল সরবরাহ করেছেন বলেও দাবি বিক্রেতাদের।

গতকাল রোববার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে সরকার। আর খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৬৬ টাকা করা হয়। বিশ্ববাজারে দাম কমার কারণে গত মাসের শেষদিকে ভোজ্যতেল আমদানিকারকরা দেশে তেলের দাম কিছুটা কমানোর ঘোষণা দেয়।

এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews