1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির

ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বিশিষ্ট সংগঠক, সমাজসেবক ও ব্যবসায়ী নেতা কবির হোসেন কবিরকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

 

মঙ্গলবার অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

কবির হোসেন কবির বর্তমানে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের সভাপতি, ধোলাইখাল পুকুরপাড় মার্কেট সমিতির সভাপতি, ঢাকা জেলা ট্রাক ও পিকআপ মালিক সমিতির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এছাড়া তিনি ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে পুরান ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড, নারিন্দা ও ধোলাইখাল এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

এদিকে, কবির হোসেন কবিরকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত করায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের সভাপতি হাজী আব্দুর রউফ এবং মহাসচিব মো. মাহতাবউদ্দিন সানি মাহতাব তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews