1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং পরিবারের কাছে অভিযোগ দেওয়ার জেরে জাকিয়া সুলতানা (১৭) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

 

আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম জাকারিয়া। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বর্তমানে পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বসবাস করছেন। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাসায় ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় কালো শার্ট পরা ইমন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে দেয় সে। তবে অভিভাবকদের কাছে অভিযোগ দেওয়ার কারণেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পরিবারের।

 

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি অভিযুক্তের অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার স্কুল থেকে ফেরার পর বাসার সামনে গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় তার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত স্কুলছাত্রীর অবস্থা মোটামুটি ভালো। হাসপাতালে তার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews