1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বিএনপি নেতার মামলায় আ’লীগ নেতা জেলে,মুক্তির দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
ছবি. প্রতিনিধির পাঠানো

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপি নেতার দায়ের করা হয়রানীমূলক মামলায় কারাবন্দী শাহজাদপুরে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজিব শেখের মুক্তির দাবিতে পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার শক্তিপুর গ্রামবাসীর উদ্যোগে আধাঘন্টাব্যাপী চলমান এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শেষে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক রতন শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আরজু মন্ডল, আলাল প্রমুখ।

বক্তারা বলেন, মিল্কভিটার রাজশাহী অঞ্চলের পরিচালক ও বিএনপি নেতা বাবুল হোসেন বাবলুর দায়ের করা একটি মিথ্যা ও হয়রানীমুলক মামলায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতা রাজিব শেখ বর্তমানে কারাবন্দী রয়েছেন। অবিলম্বে রাজিব শেখের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায়, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews