1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

থানায় হাজতির আত্মহত্যা, স্বজনদের দারী পুলিশ পিটিয়ে মেরেছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। হেফাজতে থাকা ওই ব্যক্তির নাম সুমন শেখ। তার মৃত্যুর বিচারের দাবিতে শনিবার বিকেলে হাতিরঝিল থানার সামনে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। তবে, পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

রামপুরায় পিউর ইট ফিল্টারের ডেলিভারিম্যানের চাকরি করতেন সুমন শেখ। ৫৩ লাখ টাকা চুরির অভিযোগে ১৫ আগস্ট তার বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি। এই মামলায় শুক্রবার সুমনকে থানায় নেয়া হয়।

স্বজনদের দাবি, হেফাজতে পুলিশের নির্যাতনেই মৃত্যু হয়েছে সুমন শেখের। পুলিশের বিরুদ্ধে টাকা দাবিরও অভিযোগ করেছেন তারা।

তবে, স্বজনেরা নির্যাতনের অভিযোগ করলেও পুলিশ বলছে, শনিবার ভোরে থানা হাজত থেকে সুমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি কমিটি।

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে নেয়া হয়েছে সুমন শেখের মরদেহ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews