1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

১১তম দিনে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
ছবিঃ সংগৃহীত

১১তম দিনে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা। আজও বন্ধ রাখা হয়েছে কাজ। ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট করছেন ।

রবিবার কেন্দ্রীয় নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলেও তাতে সায় দেননি বেশিরভাগ চা শ্রমিক। মৌলভীবাজারের ৯২টি চা বাগানেই কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। হবিগঞ্জের ২৪টি বাগানের মধ্যে ২৩টিতেই কর্মবিরতি চলছে।

এদিকে, সিলেট ভ্যালির ২৩টি চা বাগানের মধ্যে ৪টি বাগানে গতকাল শ্রমিকরা কাজ করলেও আজ সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন তারাও। এর ফলে জেলার সবকটি চা বাগানেই চলছে চা শ্রমিকদের কর্মবিরতি।

মালিকপক্ষের সাথে আঁতাত করে চা শ্রমিক ইউনিয়নের নেতারা চুক্তি করেছেন অভিযোগ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ চা শ্রমিকরা।

এর আগে রোববার রাতের বৈঠকে ৮ জন শ্রমিক নেতা প্রশাসনের সঙ্গে যৌথ স্বাক্ষর করে আপাতত ধর্মঘট স্তগিত করেন। পরে তারা সাধারণ শ্রমিকদের চাপে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। সমঝোতা বৈঠকে উপস্থিত ৮ শ্রমিক নেতা পরে তাদের মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

এদিকে ধর্মঘটের কারণে বাগানে চা-পাতা তোলা বন্ধ থাকায় চা উৎপাদনও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন চা শ্রমিকরা। ধর্মঘটের ৮ দিনের মাথায় শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রম অধিপ্তর ও সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন চা শ্রমিক নেতারা। বৈঠকে শ্রমিকদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার প্রস্তাব দেয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews