1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

দুই-একদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হবে: নসরুল হামিদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
নসরুল হামিদ

আগামি দুই-একদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কতটুকু কমানো যাবে, তা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, তেলের দামের ওপর কর কমানোর ফলে খরচ কতটা কমবে, তা খতিয়ে দেখা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধে রোববার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। শুল্ক কর কমানোর ফলে ডিজেলের আমদানি ব্যয় কমবে। এতে আশা্ করা হচ্ছে, শিগগিরই দেশের বাজারে সমন্বয় করা হবে তেলের দাম।

সোমবার বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সংস্থার চেয়ারম্যান জানান, তেলের দামে কতটা প্রভাব পড়বে, তা পর্যালোচনা পর্যায়ে রয়েছে। এজন্য দুই-তিন দিন সময় লাগতে পারে। রাশিয়া থেকে জ্বালানি তেল আনার বিষয়ে বিপিসির চেয়ারম্যান বলেন, এ বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। এর সঙ্গে আমদানির কোনো সম্পর্ক নেই।

এদিকে, সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি দেড়শো ডলারে পৌঁছেছে। তাই কতটুকু সমন্বয় হবে, তার বিশ্লেষণ চলছে।

গত ৫ আগস্ট ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম বাড়ায় সরকার। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews