1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে নকল পন্য উৎপাদনের দায়ে ২প্রতিষ্ঠানকে জরিমানাসহ সিলগালা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
★কেরানীগঞ্জে নকল পন্য উৎপাদনের দায়ে ২প্রতিষ্ঠানকে জরিমানাসহ সিলগালা★
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা করা সহ দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নকল পণ্য তৈরির কারণ দর্শানোর জন্য আগামী রবিবার কারখানা সংশ্লিষ্টদের ভোক্তা অধিদপ্তরে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় কারখানা দুটিতে নকল পেপসোডেন্ট, ক্লোজআপ টুথপেস্টসহ বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের সাবানের গুঁড়া এবং ইনসুলিন তৈরি করা হচ্ছিল। অভিযানের খবর পেয়ে রয়েল ক্লাসিক ফুড এন্ড কেমিক্যাল ফ্যাক্টরির মালিক স্থানীয় প্রভাবশালী রাজা মিয়াসহ কারখানা দুটির কর্মচারীরা পালিয়ে যায়। পরে কারখানার জমির মালিকের স্ত্রী এবং সন্তানের মাধ্যমে কারখানার দুটির ম্যানেজারকে ডেকে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ফ্যাক্টরির মালিক এবং জমির মালিককে আলাদাভাবে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কারখানা দুটির ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোন কিছুই দেখাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য অভিযান শেষে কারখানা দুটি থেকে নকল সব পন্য ধ্বংস করার জন্য জব্দ করা হয়। এছাড়া কারখানা মালিক ও কারখানার জমির মালিককে পৃথক ১লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
 উল্লেখ্য নকল পণ্য সামগ্রীগুলো ঢাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে একটি সাথে আরেক ফ্রিসহ নানা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করা হতো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews