1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
অগুনে দগ্ধ হয়ে নিহদের স্বজনদের পাশে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল জেলেপাড়া এলাকায় বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৬ সদস্য মৃত্যুর ঘটনায় স্বজনদের  সান্ত্বনা ও সহযোগিতার জন্য তাদের কাছে ছুটে যান উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে দগ্ধ হয়ে নিহতদের আত্মীয় স্বজনদের দেখতে আসেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

উপজেলা চেয়ারম্যান  শাহীন আহমেদ শোক সন্তপ্ত পরিবারের স্বজনদের সমবেদনা ও শোক প্রকাশ করেন। এসময় তিনি আর্থিক অনুদান হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর পক্ষে নগদ ৫০ হাজার টাকা আগুনে নিহত পরিবারের সদস্যদের হাতে  তুলে দেন। যে কোন সমস্যায় পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এর আগে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে আর্থিক ১লক্ষ ২০ হাজার টাকা অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল মালোপাড়ার একটি বাসায় গ্যাসের আগুনে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হন। দগ্ধদের হাসপাতালে নেওয়ার পর ঘটনার দিন দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় শিশু মরিয়ম (৪)। পরে শাহাদত (২০), বেগম (৬০), ইদুনী ওরফে পান্না বেগম (৫০), সোনিয়া আক্তার (২৪) এবং সর্বশেষ মারা যায় মো. ইয়াসিন(১২)।

অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ সদস্য নিহিতের ঘটনায়  এলাকায় শোক বিরাজ করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews