1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

নদীকে দূষণমুক্ত রাখতে জনসচেতনতামূলক প্রচারনা “বুড়িগঙ্গা নদী কার্নিভাল”

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): দূষণমুক্ত নদীর প্রত্যয়ে ঢাকার প্রান বুড়িগঙ্গা নদী দুষণের কবল থেকে রক্ষা করতে দূষণবিরোধী জনসচেতনতামূলক প্রচারনার অংশ হিসাবে ‘বুড়িগঙ্গা নদী কার্নিভাল’ আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরের থোটা এলাকার মুসলিমবাগ টাওয়ার মাঠে ‘বুড়িগঙ্গা নদী কার্নিভাল’ উদ্বোধন করা হয়।

কার্নিভাল উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বাপা’র সভাপতি এবং মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. কামরুল ইসলাম। সুধী সমাবেশে বক্তারা বলেন, বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণ বন্ধের মাধ্যমে নদীকে পুনরায় জীবন্ত করে তুলতে জোর দাবী জানান। বুড়িগঙ্গা নদীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নদীপাড়ের স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যা সমাধানের প্রতি গুরুত্বআরোপ ও নদীকে সম্মুখভাগে নিয়ে আসাই এর আয়োজনের মূল উদ্দেশ্য ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক আহমেদ কামরুজ্জামজন মজুমদার, ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক শহীদউল্লাহ মনির হোসেন চৌধুরী, লালবাগ জোন এসি একে রায় নিয়তিসহ নদী সংরক্ষক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের পরে শতাধিক সুসজ্জিত নৌকার অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য কার্নিভাল কামরাঙ্গীরচর থানাধীন থোটা গুদারাঘাট থেকে খোলামোড়া ঘাট পর্যন্ত নদী প্রদক্ষিণ করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews