1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে অটোরিকশা কেড়ে নিলো শিশুর প্রান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ব্যাটারী চালিত অটো রিক্সার ধাক্কায় মোঃ ইব্রাহীম (০২) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ইব্রাহীম শরীয়তপুরের নড়িয়া থানার কবির মিয়ার সন্তান। তার দুই সন্তানের মধ্যে ইব্রাহিম ছোট ছিল।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর)বিকেল সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের নানি নাজমা বেগম জানান, আমি মান্দাইল বাজার এলাকায় আনসার বেপারির বাড়িতে ভাড়া থাকি। আজ সকালে শরীয়তপুর থেকে আমার মেয়ে নাতি নাতনি সহ এখানে বেড়াতে এসেছিল।বিকেলে বাড়ির উঠানে সবাই বসে গল্প করার সময় নাতি (ইব্রাহিম) গেট দিয়ে বের হলেই একটি অটো রিক্সা তাকে চাপা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।লাশ নিয়ে আমরা শরীয়তপুর ইব্রাহিমের দাদা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সেখানেই তার দাফন সম্পন্ন হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, এখনো স্থানীয় অথবা পরিবারের কারো কাছ থেকে এ ধরনের কোন সংবাদ পাইনি এবং হাসপাতাল থেকেও কিছু জানানো হয়নি।

 টিটু আহমেদ/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews