1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

রানির শেষকৃত্য ও জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পথে আছেন । রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১০টা ৪০মিনিটে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ৫ দিন অবস্থান করবেন যুক্তরাজ্যে। সেখানে ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭-তম অধিবেশনে যোগ দিতে। জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।

এ ভাষণে বাংলাদেশের উন্নয়ন, রোহিঙ্গা প্রসঙ্গ ছাড়াও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, সে বিষয়ে আলোকপাত করবেন শেখ হাসিনা। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত থাকবেন ওয়াশিংটনে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews