1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

ভোলার চরফ্যাসনে দেশী হাসে কালো ডিম, এলাকায় চাঞ্চল্য

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

ভোলার চরফ্যাশন এলাকায় পালিত দেশী হাসে কালো ডিম পাড়ছে। আর সে ডিম নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
উপজেলার জিন্নাগড় ৪ নম্বরের সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস আজ বৃহস্পতিবার আরও একটি কালো ডিম পাড়ে। এর আগে বুধবার কালো ডিম দেয় ওই হাঁসটি।

তাসলিমা বেগম বলেন, ‘আমার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৯ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং কালো দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে বাড়িতে মানুষের ভিড় জমে যায়।’

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করবো। তারপর সেই ডিমগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো জাতের সঙ্গে ইনফেকশন থেকে এমন হয়েছে। বা খাদ্য গ্রহণের সময় হাঁস যদি রং খেয়ে ফেলে তাহলেও এমন হতে পারে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews