1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১৫০ জন যাত্রী উপজেলার বড়শশী ইউনিয়নের বজ্রেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে করতোয়া নদীর ওই স্থানে এলে নৌকাটি ডুবে যায়। তবে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় প্রথমে নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন।

এ ঘটনায় অন্তত আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আর আরও ৮ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews