1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

উল্টো পথে চলা অটোরিকশার সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ রোববার সকাল ৯টার দিকে ব্রিজের পশ্চিম পাশের ঢালে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি।

পথচারী ওমর ফারুক জানান, আটজন যাত্রী নিয়ে কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান।

পরে বাকি আহতদের সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার জনকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে জামাল মিয়া নামের আরও এক যাত্রী মারা যান।

ঘটনার পরপর হাইওয়ে থানা পুলিশ অটোরিকশা ও মাইক্রোবাস জব্দ করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews