1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) :  ঢাকা— মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় অপরাধ দমন ও পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে অফিসার ইনচার্জ শাহজামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নুর আলম।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার জনসাধারন  তাদের এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি বাল্যবিয়ে ইপটিজিংসহ বিভিন্ন ধরনের সমস্যা পুলিশের সামনে তুলে ধরেন। পুলিশ কর্মকতারা মনোযোগসহকারে সমস্যাগুলো শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা পুলিশ(দক্ষিণ) ট্রাফিক ইন্সপেক্টর পীযূষ কুমার মালো, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন শরজিত কুমার, তেঘরিয়া বিট পুলিশ ইনচার্জ এসআই আবুল হাসান, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি লাট মিয়া, বাস্তা ইউনিয়ন চেয়ারম্যান আশকর আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews