1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তিতে রেকর্ড, ৫ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৫ জন ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের আপডেটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২৩ জন। আর ঢাকার বাইরে ৩৩২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৮১।

ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৯৪ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৫২ জন এবং ঢাকার বাইরে ৪২ জন। ডেঙ্গুতে চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৯ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews