1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জেল ও অর্থদণ্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জেল জরিমান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার  শাক্তা ও রোহিতপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রয় ও উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা ও জেল প্রদান করা হয়।

রুহিতপুর এলাকার রামের কান্দা আনারপুর রোডে অবস্থিত  নিউ মাসুম বেকারিতে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শাক্তা রামের কান্দা এলাকার পদ্মপুকুর নামে একটি ক্যাফে নিম্নমানের খাদ্য পরিবেশন করায় তাদেরকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ধারা ও ভোক্তা অধিকার আইনে ২০০৯এর ৫২ ও ৫৩ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় টেস্টি ট্রিট নামে একটি বেকারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশনের দায়ে সাত্তা ও রহিতপুর এলাকার তিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা জরিমানা ও একজনকে জেল প্রদান করা হয়েছে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews