1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

৯৯৯ ফোন করে গণপিটুনির হাত থেকে বাঁচলেন চোর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

পেশাদার চোর হয়েও চুরি করা মালামাল গোছাতে গোছাতে কখন সকাল হয়ে গেছে, টের পাননি। মালামাল নিয়ে বের হতে গিয়ে দেখেন, ভোরের আলো ফুটে গেছে, চারপাশে অনেকের আনাগোনা। এই সময় বের হতে গেলে গণপিটুনিতে পড়ার ঝুঁকি আছে, এমনটা ভেবে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন।

পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের এ আর খান বাজারে এ ঘটনা ঘটেছে।ওই ব্যক্তির নাম ইয়াসিন খাঁ (৪০)। তাঁকে গতকাল বুধবার সকালে উদ্ধারের পর পুলিশ বিকেলে চুরির মামলায় জেলহাজতে পাঠায়। ইয়াছিনের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে তিনি বরিশাল নগরের কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।আজ বৃহস্পতিবার সকালে বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার চাকরিজীবনে এমন ঘটনা এটাই প্রথম। ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি একজন পেশাদার চোর।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews