1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে সংখ্যালঘুদের ৭ দাবী বাস্তবায়নে সকাল-সন্ধ্যা গণঅনশন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৭টি দাবীতে গনঅনশন করেছেন কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

২২ অক্টোবর শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কোনাখোলা রাধা গোবিন্দ মন্দিরের সামনে প্রধান সড়কে এ গনঅনশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য আরোপ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ সৌভাগ্য সরকার, সাধারন সম্পাদক এ্যাড. সুজন কুমার দাস, ঢাকা জেলা পূজা উদযাপন আহবায়ক কমিটির সদস্য গোপাল মল্লিক, মাখন বাড়ৈ, বিমল চন্দ্র দাস, মন্টু অধিকারীসহ প্রমুখ।

গনঅনশনে বক্তারা বলেন, ২০১৮ সালের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি। তাদের দাবী সরকার গুলো হল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবত্তোর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের গণঅনশন কর্মসূচী চলছিলো।

এরশাদ হোসেন/ বুড়িগঙ্গা_টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews