1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে মোবাইলে গেম খেলতে দেয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার  কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের সুবর্ণসুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলমগীর হাজম (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।  আলমগীর শিশু মেয়েটির প্রতিবেশি।   এঘটনায় ধর্ষিতার খালা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
ধর্ষিতা শিশু রুহিতপুরের স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারির শিক্ষার্থী।
শুক্রবার বিকালে ধর্ষক আলমগীর মোবাইলে গেম খেলার কথা বলে লোভ দেখিয়ে শিশুটিকে তার ঘুমানের ঘরে নিয়ে কৌশলে ধর্ষণ করে। এ  ঘটনার পর থেকে আলমগীর পলাতাক।  ধর্ষনের পর শিশু মেয়েটি অসুস্থ্য হয়ে পরলে তার পরিবারেরে লোকজন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা অশঙ্কাজনক বলে জানায় স্বজনরা।
ধর্ষক আলমগীর কেরানীগঞ্জ মডেল থানার চর রুহিতপুর ইউনিয়নের মৃত মজিবর আলীর ছেলে।

ধর্ষক আলমগীর হাজাম

মামলার বাদী শিশুটির খালা বলেন, আলমগীর সম্পর্কে এলাকার নানা ভাই হয়।  মোবাইল ফোনে গেম খেলতে  দেয়ার কথা বলে  আলমগীর তার  ঘুমানের ঘরে নিয়ে আমরা বোনের মেয়েকে ধর্ষন করে ও বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।
কেরনীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, আলমগীর নামে এক ব্যক্তি শিশু মেয়েটিকে মোবাইল ফোন চালাতে দেয়ার কথা বলে তার ঘুমানোর ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষন করে।  এ ঘটনায় ধর্ষন মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews