1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে খেলার মাঠ দখল করে পাকারাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ(ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ঐতিহ্যবাহী সোনাকান্দা খেলার মাঠ দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সোনাকান্দা জাগরণী সংঘ ব্যানারে এলাকার সর্বস্তরের জনগণ ও স্কুল কলেজের ছাত্র /ছাত্রীরা এ মানববন্ধন অংশ গ্রহন করেন।

আজ শনিবার (২৩ অক্টোব) সকালে উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা জাগরণী সংঘ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে নানা বয়সী শতাধিক লোক অংশগ্রহণ করে। তাদের দাবী মাঠ দখল করে রাস্তা নয়, ভবিষ্যত প্রজন্মের জন্য মাঠ ছেড়ে দিতে হবে। যেখানে বর্তমান সরকার চাচ্ছে মাঠে খেলা ফিরিয়ে আনতে সেখানে কিছু মানুষের সুবিধার জন্য এ রাস্তা হতে পারেনা। আমরা রাস্তা চাই তবে মাঠ দখল করে নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় যুবক মাসুম জানান, সোনাকান্দা খেলার মাঠটি উপজেলার গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী একই মাঠ। এই মাঠে খেলে গেছেন দেশের অনেক বরেণ্য খেলোয়াড়। এই মাঠের কারনেই সোনাকান্দা আজ পরিচিত এক জনপদ। এলাকার হাজারো যুবক এই মাঠকে ঘিরেই স্বপ্ন দেখে। মাঠের দুই পাশে ১২ ফুট করে রাস্তা চলে গেলে মাঠ ছোট হয়ে যাবে। এটা আর খেলার উপযোগী থাকবেনা।

ডাক্তার মোঃ সোহেল নামে আরেক যুবক জানান, এমনিতেই মাঠ ছোট হয়ে গেছে। এই রাস্তাটি হলে মাঠ আর মাঠ থাকবেনা। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেনো মাঠের উপর দিয়ে রাস্তা বন্ধের উদ্যোগ নেন।

মোঃ ফয়সাল নামে আরেক যুবক জানান, যারা জীবনে খেলাধুলা করেনি তারাই চাচ্ছে মাঠের উপর দিয়ে রাস্তা হোক। মাঠ দিয়েতো যে কোন যানবাহন চলাচল করতে পারে তাহলে রাস্তা লাগবে কেনো এখানে। আমরা দেখে আসছি এটা খেলার সময় মাঠ আর চলাচলের সময় রাস্তা। এটা এমনই থাকুক।

 

বুড়িগঙ্গা টিভি/ এরশাদ হোসেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews