1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

মাদারীপুরে ডোপ টেস্ট কিট সংকটে বেড়েছে ভোগান্তি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

ম.ম.হারুন অর রশিদ,মাদারীপুর: মাদারীপুর জেনারেল হাসপাতালে ডোপ টেষ্ট কিট না থাকায় প্রায় তিন মাস ডোপ টেস্ট বন্ধ আছে। এতে মাদারীপুরের বিভিন্ন প্রান্ত থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন ও নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা হচ্ছেন হয়রানির শিকার। সরকার
নতুন লাইসেন্স ইস্যু,নবায়ন ও নতুন সরকারী চাকুরীর ক্ষেত্রে ডোপ টেষ্ট বাধ্যতা মূলক করে। এতে মাদারীপুর বাসি নিয়মিত মাদারীপুর সদর জেনারেল হাসপাতালে এ সেবা নিচ্ছিলেন। গেল প্রায় তিন মাস মাদারীপুর জেনারেল হাসপাতালে কোন কিট না থাকায় বন্ধ হয়ে যায় ডোপ টেষ্ট। এতে করে জেলার কয়েক হাজার নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন বন্ধ হয়ে যায়। অপর দিকে এ সংকটে নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা পড়েছেন বিপাকে। কিট সংকটে সেবা প্রত্যাশিদের মাঝে তৈরী হয়েছে চরম হতাশা।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মাদারীপুর জেলা কার্যালয় সূত্র জানায়, চলতি বছর ৩০ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য সারা দেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। মাদারীপুর জেলায় ডোপ টেস্ট চালু হয় গত ১লা ফেব্রুয়ারী। কিন্তু প্রায় তিন মাস ধরে ডোপ টেস্ট বন্ধ হয়ে যায়।মাদারীপুর বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব কামাল জানান, আমরা নিয়মিত ডোপ টেষ্ট করার জন্য মাদারীপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষর নিকট নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন কারীদের তালিকা পাঠাচ্ছি। কিন্তু টেস্ট কিট ফুরিয়ে যাওয়ায় ডোপ টেস্ট করতে পারছেন না বলে জানিয়েছেন।মাদারীপুরসিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, আমরা বরাদ্দ এনেছি টেন্ডারের মাধ্যমে কিট ক্রয় করা হবে এবং আশা করি ১৫দিন থেকে ১মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো এবং এ সমস্যা সমাধান হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews