1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ। সুপার টুয়েলভের ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে হেরেছে সাকিব আল হাসানের দল।

আজ বুধবার অ্যাডিলেডে গ্রুপ টু-তে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টা ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ভারত লোকেশ রাহুল ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করে।

তবে এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা ফের শুরু হলে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জয় পেতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। তবে দারুণ রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে টাইগাররা।

বাংলাদেশ ইনিংসে বৃষ্টিতে খেলা বন্ধ হলে ১৭ রানে এগিয়ে থাকে। তবে বৃষ্টির পর নতুন লক্ষ্যে খেলা শুরুর প্রথম ওভারেই রান আউট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ২৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করেছেন এই ডানহাতি। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews