1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

চলন্ত ট্রেনে শিশুর জন্ম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা স্টেশনের অদূরে রসুলপুর ক্রসিং এলাকায় সন্তান জন্ম দেন ওই প্রসূতি।

ওই প্রসূতির নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর এলাকায়। তিন বছর আগে তাদের বিয়ে হয়।

ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু জানান, নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দ্যেশ্যে উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর ক্রসিং এলাকায় আসতেই প্রসব বেদনা ওঠে তানিয়ার। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির অন্য যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন এবং সেখানে থাকা মহিলা যাত্রীদের সহযোগিতায় তার প্রসবের ব্যবস্থা করেন। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলে সন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।

নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আমার স্ত্রী এবং বাচ্চা দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews