1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে আন্তজেলা ডাকাত সদার্রসহ গ্রেপ্তার ৩

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ পুলিশের ছদ্মবেশে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি করা আন্তজেলা ডাকাত দলের সর্দার হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাইসহ ১৩ মামলার আসামি জসিম মোল্লাকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)—১০। এ সময় তাদের কাছ থেকে র‌্যাংক ব্যাজসহ পুলিশের পোশাক, ওয়াকি টকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি দুটি, ছুরি, লোহার স্টিক, ড্রিল মেশিন,কাটার মেশিন ও নগদ ৫৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় র‌্যাব—১০ এর অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিশনাল ডিআইজি ও র‌্যাব—১০ অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে র‌্যাব—১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাত সর্দার জসিম মোল্লা ও তার প্রধান ২ সহযোগী জাহিদুল ও ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় এবং অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত জসিম শরীয়তপুরের জাজিরা এলাকায় গত ৮ সেপ্টেম্বর সংঘটিত চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তার সহযোগী ইয়াছিন ও জাহিদুল এর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews