1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের মিলন মেলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলাতিয়ার নিউ ভিশন ইকোসিটি হাউজিং এলাকায় আজ সকাল ১০টায় সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের সকল শিশু অভিভাবক পরিচালনা কমিটি সুহৃদ সংসদের সদস্যবৃন্দ ও শুভানুধায়ীদের নিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের শিশুদের সংঙ্গীত-নৃত্য, ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠনে অংশ গ্রহনকারী বিজয়ী শিশু শিক্ষার্তীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, সহজপাঠ ট্রাস্টি বোর্ডের সভাপতি শিক্ষাব্রতী আবুল মোমেন, সহজপাঠ ট্রাস্টি বোর্ডের সচিব সিদ্দিক বেলাল, সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের অধ্যাক্ষ মোমেনা বেগম, স্কুল ট্রাস্টি বোর্ডের সদস্য তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, ট্রাস্টি বোর্ডের পরিচালক পারভেজ হোসেন প্রমূখ।

স্কুলের অধ্যাক্ষ মোমেনা বেগম জানান, কেরাণীগঞ্জের নিউ ভিশন ইকো সিটি হাউজিং এলাকায় তাদের সহজপাঠ উচ্চ বিদ্যালয়ে স্থান্তর করার সম্ভাবনা রয়েছে। তাই সরজমিনে নিউ ভিশন ইকো সিটি হাউজিং এলাকায় ছাত্র/ছাত্রী তাদের অভিভাবক, শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এলাকাটি পরিদর্শন করলেন। শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল জানান সহজপাঠ উচ্চ বিদ্যালয়টি একটি শিক্ষা মানসম্মত ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান। আমি আশাকরি বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয় তাদের শিক্ষারমান ও নিয়ম শৃঙ্খলা মেনে চললে বাংলাদেশে শিক্ষার মান খুবদ্রুত উন্নতির চরম শিখরে পৌছে যাবে।

স্কুলের চার শতাধিক ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবক এবং শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা এই মিলন মেলায় উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা টিভি / আলমগীর হোসেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews