1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

যুবলীগ নেতাকর্মীদের কাছে ৩ দাবি জানালেন যুবলীগ চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

যুবলীগ নেতাকর্মীদের কাছে তিনটি দাবি জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে সভাপতির ভাষণে এ দাবি জানান তিনি।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি আমার যুবলীগের সহকর্মীদের কাছে তিন দাবি রাখতে চাই। সব দুঃখ-কষ্ট ভুলে গিয়ে ভাই-ভাইয়ের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে, নিঃশর্তভাবে ঐক্যের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের মধ্যে যদি ঐক্য-সমন্বয় থাকে, তাহলে কোনো যুদ্ধপরাধী, রাজাকার, আল বদরের বংশধররা বাংলাদেশের মুক্তিযদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করতে পারবে না।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আরেকটা দাবি রাখতে চাই, যে উন্নয়ন বঙ্গবন্ধুকন্যা আমাদের এ দেশকে দিয়েছেন, সেই অর্জনগুলোকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনসংযোগ বাড়াতে হবে এবং মানুষকে জ্ঞাত করতে হবে। বিএনপি প্রপাগান্ডার রাজনীতি করে। এ প্রপাগান্ডা আমাদের খণ্ডন করতে হবে। বিএনপির মিথ্যাকে আমাদের সত্য দিয়ে ঢাকতে হবে এবং এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপিকে আমরা পরাজিত করব।’

তৃতীয় দাবি হিসেবে শেখ পরশ বলেন, ‘শেষ দাবি, প্রায় ১৪ বছর আমরা রাষ্ট্রীয় দায়িত্বে আছি। আর ১৪ মাস ক্ষমতায় আছি। অনেক নিশ্চিন্তে আমরা ঘুমিয়ে ছিলাম। অনেক শান্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রেখেছেন। আগামী ১৪ মাস বিনিদ্র রাত্রি কাটিয়ে বঙ্গবন্ধুকন্যাকে রাষ্ট্রীয় দায়িত্বে আনতে হবে। চলেন এ ১৪ মাস আমরা পরিবার-বন্ধু ভুলে যেয়ে শুধু দুটি কথা মাথায় রাখি; বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা। ১৪ মাস পর যে বিজয় আমরা অর্জন করব, তারপরে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্বাধীনতাবিরোধী শক্তি দাঁড়াতে পারবে না।’

আজ দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় প্রধান অতিথির ভাষণ দেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews