1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকান্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাপ্তাহিক বন্ধের দিন থাকায় এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।
শুক্রবার(১১ই নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আগানগর নাগর মহল রোডে হেলাল মিয়ার মার্কেটের ৫ তলায় একটি জ্যাকেটের কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তানাকা সুপার মার্কেটের শ্রমিক কাউসার জানান, সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা আসতে দেরি করায় আমরা কয়েকজন মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রায় এক ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের সাথে যোগ দেয়ার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের  ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: হানিফ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানাটিতে পোষাক তৈরীর সুতা,তুলা,কাপড় থাকায় আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ভবন মালিক ও কারখানার মালিক কে পাওয়া না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এর আগে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর কালীগঞ্জ পোষাকপল্লীর নূর সুপার মার্কেটে আগুন লেগে ৩ শতাধিক দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত  ও ৯৬ টি দোকান পুরোপুরি ছাই হয়ে যায়।
বুড়িগঙ্গা টিভি / নাসির উদ্দিন টিটু

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews