1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

পুলিশের চোঁখে ‘গ্যাস স্প্রে’ করে পালিয়েছে ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

পুলিশের চোঁখে ‘গ্যাস স্প্রে’ করে ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পালিয়ে গেছে। আজ রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক থেকে তারা পালিয়ে যান। তারা দুজনই জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন- জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। আসামিদের মধ্যে মইনুলের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। আর আবু ছিদ্দিকের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটেশ্বর গ্রামের বাসিন্দা।

মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আজ শুনানির দিন ধার্য ছিল। দুপুর ১২টার কিছুক্ষণ পর ওই মামলার শুনানি শেষে প্রিজন ভ‌্যানে তোলার সময় পুলিশের চোখে স্প্রে মেরে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন দুই জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোঁয়ার মতো হয়ে যায়। এরপরই তারা পালিয়ে যান। এরপর তারা একটি মোটর সাইকেলে চড়ে পালান।

জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেলো এবং স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন।

এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেপ্তারে সক্ষম হবো।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews