1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

আর্জেন্টিনার সমর্থক হওয়া সব সময় ঝুঁকিপূর্ণ : মাশরাফি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

সৌদি আরবের কাছে ২-১ গোলের অবিশ্বাস্য হারে কাতার বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। খুব স্বাভাবিকভাবেই এই পরাজয়ে হৃদয় ভেঙে গেছে সমর্থকদের। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবস্থাও তাই। ম্যারাডোনা এবং আর্জেন্টিনার এই মহাভক্ত ম্যাচ শেষে ফেসবুকে লিখেছেন, চাপের মুখে আর্জেন্টিনা কখনোই ভালো দল নয়।

ম্যাশ লিখেছেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করা সব সময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে। এটা নতুন কিছু না, তবে ওদের ডিফেন্স আবারও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য। তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায় না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারে না―সেটা আরও একবার প্রমাণিত।’
তিনি আরো লিখেছেন, ‘৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। আর ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভ কামনা পরের ম্যাচের জন্য।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews