1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যশোর স্টেডিয়ামে লাখো মানুষ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে যশোর স্টেডিয়ামে অপেক্ষার প্রহর গুনছেন লাখো মানুষ। এরইমধ্যে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দীর্ঘ পাঁচ বছর পর আজ যশোর গিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে যশোর।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে যশোর মতিউর রহমান বিমানঘাঁটিতে পৌঁছেছেন। এরপর তিনি দুপুর ২টার দিকে যশোর শামস–উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন।

 

এদিকে, সভামঞ্চের সামনে জায়গা পেতে সকাল ৯টা থেকেই যশোর জেলার আট উপজেলাসহ আশপাশে পাশের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে ব্যাগে করে দুপুরের খাবারও নিয়ে এসেছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের ছবি সম্বলিত গেঞ্জি পরে কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় হাজির হন। নেতাকর্মীরা হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও বহন করছেন।

 

/Jagonews থেকে নেয়া

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews