1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ইদুর যখন ২০০ কেজি গাঁজা খায়!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

পুলিশের জব্দ করা প্রায় ২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর। গতকাল বুধবার জব্দ করা গাঁজা আদালতের কাছে উপস্থিত করার নির্দেশ দেওয়া হলে পুলিশ এ তথ্য জানায়।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের, এ ঘটনায় রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খোদ উত্তরপ্রদেশের আদালতও বলেছে, ‘ইঁদুর ক্ষুদ্র প্রাণী এবং তাদের পুলিশের ভয় নেই। ইঁদুরের হাত থেকে মাদক রক্ষা করা কঠিন।’

এদিন আদালতের বিচারক সঞ্জয় চৌধুরী তিনটি মামলার কথা উল্লেখ করেন, যেসব মামলায় ইঁদুর গাঁজা ধ্বংস করেছে বলে জানিয়েছে পুলিশ।

এক আদেশে তিনি বলেন, ‘আদালত পুলিশকে জব্দ করা মাদক প্রমাণ হিসাবে উপস্থাপন করতে বললে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৯৫ কেজি গাঁজা ইঁদুর ‘ধ্বংস’ করে ফেলেছে।’

এ ছাড়া ৩৮৬ কেজি গাঁজার বিষয়ে দায়ের করা অপর এক মামলায় পুলিশ আদালতের কাছে প্রতিবেদন দাখিল করেছে। সেখানেও পুলিশ উল্লেখ করেছে, ‘কিছু গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে।’

বিচারক আরও বলেন, পুলিশের জব্দ করা প্রায় ৭০০ কেজি গাঁজা পড়ে ছিল মথুরা জেলার থানায়। আর এসব গাঁজাও রয়েছে ইঁদুরের আক্রমণের ঝুঁকিতে।

বিচারক বলেন, ‘ইঁদুর অত্যন্ত ক্ষুদ্র প্রাণী হওয়ায় তা মোকাবিলায় পুলিশের অভিজ্ঞতা নেই। জব্দ করা গাঁজা ইঁদুরের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় ছিল গবেষণাগার এবং বিভিন্ন ওষুধ সংস্থার জন্য নিলামে তোলা। নিলামে বিক্রি হওয়া অর্থ সরকারের কোষাগারে যায়।

তবে মথুরা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমপি সিং সাংবাদিকদের জানান, আশপাশের বিভিন্ন থানায় সংরক্ষিত কিছু গাঁজা ভারী বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়েছে এবং সেগুলো ইঁদুর খেয়ে ফেলেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে পুলিশের এক গুদাম থেকে আধা টন গাঁজা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ইঁদুরকে দায়ী করার পর আর্জেন্টিনায় ৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews