1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে ঈদ শুক্রবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ডেক্স নিউজ: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, সৌদি আরবে ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন। আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সৌদি আরবের সঙ্গে শুক্রবার ঈদ উদ্‌যাপিত হবে তুরস্কে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে এবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী শনিবার। আজ দেশটির সরকার এ ঘোষণা দেয়।

আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের আরও ৮ দেশ। আজ দেশগুলো এই ঘোষণা দেয়। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews