1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বিমানবন্দরে আগুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের স্থানে এই আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের ৩সি এক্সিট গেটের কাছে আগুন লাগে। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বিমানবন্দরের সদস্যরা ছুটে আসেন। পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম থেকে পানি ছিটানো হয়। সেই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস বিভাগকেও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি। পরে আগুন নেভানোর কাজ শুরু হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

যে স্থানে অগ্নিকাণ্ড হয়েছে ওই এলাকা ঘিরে রাখে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের সদস্যরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews