1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে নতুনরূপে চালু করলো মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): সেবাগ্রহীতাগনকে আরও উন্নত পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে মেরী স্টোপস ১৪ জানুয়ারী ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নতুনরূপে চালু করলো মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল, যাতে রয়েছে সুপরিসর বহিঃর্বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার, মানসম্মত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত আধুনিক ফার্মেসি ইত্যাদি সুযোগ সুবিধা। মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, কিশওয়ার ইমদাদ, আনুষ্ঠানিকভাবে আধুনিক এই মেটারনিটি হাসপাতাল ও ফার্মেসিটির শুভ উদ্বোধন করেন। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ এবং মেরী স্টোপস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেরী স্টোপস বাংলাদেশে গত তিন দশক ধরে নারীর স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ২৮ টি জেলায় ৬টি মেটারনিটি হাসপাতাল সহ ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। মেরী স্টোপস বাংলাদেশ ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা “এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েজ”-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, বিশ্বের ৩৭টি দেশে যাদের কার্যক্রম রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews