1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

ব্যারিষ্টার সুমনকে পাশ কাটিয়ে আলোচনায় কে এই পিয়া জান্নাতুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিনোদন ডেস্ক: পিয়া দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার সুমনের পিছনে। সুমনকে পাশ কাটিয়ে বর্তমান সময়ে নেটিজেনদের আলোচনায় পিয়া জান্নাতুল। দেশের শোবিজ অঙ্গনে নামটা বেশ পরিচিত। তিনি একাধারে মডেল ও অভিনেত্রী, সেই সাথে তিনি একজন আইনজীবীও বটে। আন্তর্জাতিক শোবিজ অঙ্গনেও বেশ কয়েকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই লাস্যময়ী ।

সম্প্রতি পিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। তার হাসিতে মুগ্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক।

অথচ পিয়া দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার সুমনের পিছনে। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায় গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন। আর সেসময় সুমনের কথা শুনে পিয়া খানিকটা মুচকি হেসে ওঠেন। এরপর যা হবার তাই হলো।

ঝড় উঠলো নেট দুনিয়ায়। রাতারাতি সেই হাসির সুবাধে ভাইরাল গার্ল বা ট্রেন্ডিংয়ে উঠে আসেন পিয়া। সেই মুহূর্তটিকে পুঁজি করে তৈরি হচ্ছে নিত্য নতুন রিলস, মিমস বা ভিডিও।
বিষয়টিকে বেশ উপভোগ করছেন পিয়া জান্নাতুল। জানতে চাইলে এই লাস্যময়ী বলেন, ‘আমি এটাকে এপ্রেশিয়েট করছি।

তবে আমি হাওয়ায় উড়ছি না। কারণ আমি জানি, যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে তারা জাস্ট এক সেকেন্ড নামিয়েও ফেলতে পারে। ’
কেউ কেউ আবার আক্ষেপ বা মজা করেও বলছেন, ব্যারিস্টার সুমনের ফোকাস কেড়ে নিয়েছেন পিয়া। আসলেই কি তাই? এবার পিয়া বললেন, ব্যারিস্টার সুমন তার জায়গায় খুবই বিখ্যাত। তাই তার দিকে থেকে আলো কেড়ে নেয়ার কিছু নেই। তবে আমাদের ল’ চেম্বারেও সবাই বিষয়টি খুব উপভোগ করছেন। এ নিয়ে ব্যারিস্টার সুমনও বেশ হাসাহাসি করেছেন।

নতুন করে ফের অনেকের ক্রাশ আর ইউটিউবারদের কন্টেন্টের প্রিয় বিষয়বস্তু হয়ে ওঠা নিয়ে পিয়া দিলেন সহজ সরল আর উদার উত্তর। বললেন, ‘আমি জিনিসটা খেয়াল করেছি, যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছে বেশিরভাগ তরুণ বা কেউ কেউ মাত্র যুবক বয়সে পা দিয়েছে। তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যে ট্রেন্ড হয় সেটাই মূলত তারা ফলো করে। এতে দোষের কিছু নেই। ’

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়াও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় বিচারক ছিলেন তিনি। এছাড়া দিল্লি, প্যারিস, নিউইয়র্কের মতো বিভিন্ন শহরে অনুষ্ঠিত ফ্যাশন ‍উইকেও অংশ নিয়েছেন পিয়া।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews