1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট শুধু একটি অধিকার নয়—এটাই গণতন্ত্রের বাস্তব প্রয়োগ। আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

 

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি সংগ্রামের প্রতীক। তিনি আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবেন।” তিনি বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম প্রমাণ করেছে—কোনো লোভ, প্রতিহিংসা কিংবা স্বার্থপরতা ছাড়াও দেশ ও জনগণের জন্য রাজনীতি করা সম্ভব। তার আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 

কেরানীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে। ভবিষ্যতে রাস্তা-ঘাট উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিক্যাল কলেজ, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, “নাগরিকদের সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। জনগণকে উন্নয়নের অংশীদার হতে হবে।”

 

কেরানীগঞ্জকে আগামী ৫০ থেকে ৬০ বছরের চাহিদা বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং বসবাসযোগ্য পরিবেশ—সবকিছু মাথায় রেখে আধুনিক নগরায়নের দিকে এগোতে হবে। লক্ষ্য হলো এমন একটি কেরানীগঞ্জ গড়া, যেখানে উন্নত নাগরিক সুবিধা পেয়ে মানুষকে আর ঢাকামুখী হতে না হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews