1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

যাত্রীদের ২০ মিনিট উড়িয়ে নামিয়ে দিল বিমান, কারণ কি?

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

ডেস্ক নিউজ: ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের। কিন্তু সকাল ৮টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে বিমান আকাশে উড়লেও গন্তব্যে পৌঁছাতে পারেনি। যান্ত্রিক ত্রুটির কারণে ২০ মিনিট আকাশে উড়ার পর বিমানটি ফিরে আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার (১১ জুলাই) হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নিশ্চত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, যান্ত্রিক সমস্যায় বিমানের এসি কাজ করছিল না। পরে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিকল্প ফ্লাইটে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। আর হ্যাঙ্গারে বিমানটির যান্ত্রিক সমস্যা সমাধান করে অন্য রুটে ফ্লাইট পরিচালনায় প্রস্তুত রাখা হয়েছে।

এ দিকে ভুক্তভোগী যাত্রীরা গণমাধ্যমকে জানিয়েছে, ফ্লাইটটি ছাড়ার আগে থেকে এসি কাজ করছিল না। তারা বিষয়টি ফ্লাইট-সংশ্লিষ্টদের একাধিকবার জানালেও তারা কোনো গুরুত্ব দেয়নি। সেই অবস্থাতেই তাদের নিয়ে ফ্লাইট আকাশে উড়াল দেয়। এনিয়ে ফ্লাইটে আকাশপথে যাত্রীদের সঙ্গে হইচই বেধে যায়। এরপর অবস্থা বেগতিক দেখে পাইলট দ্রুত সেই ফ্লাইটটিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews