1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে রিনাত ফৌজিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। বুধবার সকালে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
জানা গেছে, ৩৩ তম বিসিএস (প্রশাসন) রিনাত ফৌজিয়া ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার পদে তার কর্ম জীবন শুরু করেন। এরপর তিনি জেলা প্রশাসন কার্যালয় ঝিনাইদহ, প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভাগীয় কমিশনার ঢাকা এর কার্যালয়, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, জাতীয় নদী রক্ষা কমিশন ও সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ১লা সেপ্টেম্বর পর্যন্ত সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।
রিনাত ফৌজিয়া টাঙ্গাইল জেলার দেলুয়া বাজার গোপালপুর সোনাটা সিকদার বাড়িতে ১৯৮৩ সালের ১৬ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত হারুনুর রশিদ ও মাতা রাঙ্গা রশিদ। ব্যক্তি জীবনে বিবাহিতা রিনাত ফৌজিয়া এস এম ওবায়দুল হকের স্ত্রী হিসেবে এক মেয়ে ও এক ছেলের জননী।
রিনাত ফৌজিয়া ১৯৯৯ সালে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ২০০১ সালে বিজ্ঞান শাখায়  প্রথম বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে উদ্ভিদবিদ্যা শাখায়  প্রথম বিভাগে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews