1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষণ মামলায় আটক হাজতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ধর্ষণ মামলায় আটক আবুল হোসেন ওরফে লাল মিয়া (৭৫) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা গেছে। মৃত লাল মিয়া কিশোরগঞ্জ সদর থানা বিন্নাটি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে।

শনিবার দুপুর তিনটায় চিকিৎসাধীন অবস্থায়  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের দ্বিতীয় তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান মৃত লাল মিয়া (হাজতী বন্দী  নং- ৪১৫৩৯/ ২৪) নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিল। কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার মারফত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে কারাবিধি অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews