1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নববর্ষে আতশবাজি ও ফানুস ওরাতে গিয়ে ৫ জন আহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট: ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু।

এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন—সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) এবং সম্রাট (২০)—প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের দগ্ধের পরিমাণ ১ শতাংশের মতো বলে জানানো হয়েছে। তবে তাদের দুর্ঘটনার সঠিক বিবরণ এখনো জানা যায়নি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাতে বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজন শিশুকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews