1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

৯ বছরের প্রেম ছেড়ে গায়ক ও অভিনেতা তাহসানকে বিয়ে করে রোজা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক: হুট করেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জানান, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ।

তবে তাহসান জানানোর আগেই নবদম্পতির ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। যা ভক্তমহলে তুমুল ঝড় তোলে। সবাই শুভেচ্ছা জানান তাহসান ও তার স্ত্রীকে। এত শত শুভেচ্ছাবার্তার মাঝে কেউ কেউ আবার অভিযোগের তীরও ছোড়েন রোজার দিকে! সামনে আনা হয় রোজার ফেলে আসা অতীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ২০১৪ সালে। এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটিও। গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন তিনি।

প্রাক্তনের অভিযোগ, প্রেমিকার সঙ্গে তার ৯ বছরর সম্পর্ক ভেঙে গেছে তাহসানের কারণে। শুধু তাই নয়, প্রেমিকের কাছ থেকে ১৫ লাখ টাকাও নিয়েছেন রোজা। যা ছিল তার বিদেশ যাওয়া নিয়ে।

ফায়েজ বেলাল বলেন, ‘আমাকে তো ৯ বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় ১৫ লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। এক মাস আগেও ফোন দিয়ে আমার সঙ্গে সব ব্রেকআপ করতে চেয়েছে, যার কারণও ছিল তাহসানের জন্য। আমার সঙ্গে সম্পর্কের আগেও ও অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল।’

 

তিনি আরও বলেন, ‘২০১৬ সাল থেকে আমাদের সম্পর্ক ছিল। গত তিন মাসের মতো হবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জেনেছি, এক বছর হয়েছে তাদের (তাহসান ও রোজা আহমেদ) সম্পর্ক এগুচ্ছে। এটা আসলে কতটুকু সত্য তা আমার জানা নেই। তবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে মাত্র তিন মাসের মতো। যেটা সত্য সেটা কিন্তু আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।’

৯ বছরের সম্পর্কের বিষয়ে ফায়েজ আরও বলেন, ‘৯ বছরের একটা সম্পর্ক- এটা কতটা আপন ছিল তা বলে বোঝানো যাবে না। আমাদের প্রেম শৈশব থেকেই। সেই ছোটবেলা থেকে শুরু করে ওর বর্তমান ক্যারিয়ার- সব কিছুতেই আমার একটা অবদান ছিল।’

অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি প্রতারিত। তারা বিয়ে করছে এর জন্য আমি মোটেও ব্যথিত না। কারণ আপনারা তো বিষয়টি এখন জেনেছেন আর এর জন্যই আমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়েছে। আমি প্রতারিত।’

তিনি জানান, রোজা আহমেদ এইচএসসি পাশ। শুধু তাই নয়, রোজার নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনার বিষয়টিও ভুয়া বলে দাবি করেছেন ফায়েজ বেলাল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews